আইবিএম পিসি ৫১৫০। দাম ১,৫৬৫ ডলার। ইন্টেল ৮০৮৮ প্রসেসর। ১৬ কিলোবাইট র্যাম। আজকের একটা সাধারণ ফোনের কয়েক লাখ ভাগের এক ভাগ ক্ষমতা। কিন্তু এটা পৃথিবী বদলে দিয়েছিল।
১২ আগস্ট ১৯৮১। ফ্লোরিডার বোকা র্যাটনে আইবিএমের গোপন একটা প্রজেক্ট। কোডনেম “প্রজেক্ট চেস।” মাত্র ১২ জন ইঞ্জিনিয়ারের একটা টিম। সময় দেওয়া হয়েছিল মাত্র এক বছর।
মাদারবোর্ড ডিজাইন করেছিল ৪০ দিনে। প্রোটোটাইপ ৪ মাসে। আইবিএমের নিয়ম ছিল নতুন প্রোডাক্ট বানাতে ৪ থেকে ৫ বছর লাগে। এই টিম সেই নিয়ম ভেঙেছিল।
এটা প্রথম পার্সোনাল কম্পিউটার না। কিন্তু এটাই দুনিয়াকে পার্সোনাল কম্পিউটারের যুগে নিয়ে গিয়েছিল। আইবিএমের ব্র্যান্ড নামের কারণে অফিস, ব্যবসা, সাধারণ মানুষ সবাই কম্পিউটার কিনতে শুরু করেছিল। সেই থেকেই “পিসি” শব্দটা মানে দাঁড়িয়েছিল আইবিএম-কম্প্যাটিবল কম্পিউটার।
এই একই বোকা র্যাটন ক্যাম্পাসে পরে জন্মেছিল কন্ট্রোল-অল্ট-ডিলিট কী, এবং দুনিয়ার প্রথম স্মার্টফোন আইবিএম সাইমন ১৯৯২ সালে
ফ্লোরিডায় শুধু বিচ আর ডিজনিল্যান্ড না। এখানে দুনিয়ার টেক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জন্মেছিল।
April 26, 2026
