মানুষ একমাত্র প্রাণী যে ঘুমাতে দেরি করে।
পৃথিবীর সব প্রাণী শরীর বললেই ঘুমিয়ে পড়ে। সিংহ, হাতি, কুকুর। শরীর ক্লান্ত হলে ঘুম আসে, ঘুমায়। কিন্তু মানুষ? শরীর ক্লান্ত, চোখ বন্ধ হয়ে আসছে, তারপরও মোবাইল স্ক্রল করছে। আরেকটা ভিডিও। আরেকটা পোস্ট।
বিজ্ঞানীরা এটাকে বলে “ভেঞ্জেন্স বেডটাইম প্রোক্র্যাস্টিনেশন।” সারাদিন নিজের জন্য সময় পাননি। রাতে ঘুমাতে না গিয়ে সেই সময়টুকু নিজের জন্য নেন। এটা বিদ্রোহ। ঘুমের বিরুদ্ধে না, দিনের বিরুদ্ধে।
কিন্তু এই বিদ্রোহের দাম দিচ্ছেন পরের দিন। ক্লান্তি, মনোযোগ কম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া।
April 16, 2026