ভাবা যায়? যে M1 chip একসময় আমাদের কাছে ছিল ভবিষ্যতের মতো, সেইটাই এখন ধীরে ধীরে স্লো লাগতে শুরু করেছে। অনেকটা পুরনো Intel Celeron প্রসেসরের সেই চেনা অনুভূতি। টেকনোলজির সবচেয়ে মজার ব্যাপার এটাই। আজ যেটা revolutionary, কাল সেটাই normal, আর পরশু সেটা পুরনো। সময়ের সাথে সাথে আমাদের expectation-ও ভয়ংকর দ্রুত বদলে যায়।