উত্তর মেরুতে দাঁড়ালে উত্তর দিক বলে কিছু থাকে না।
যেদিকেই মুখ ঘোরান, সেটা দক্ষিণ। শুধু দক্ষিণ। পূর্ব, পশ্চিম, উত্তর কিছু নেই। দিকের সংজ্ঞাটাই ভেঙে পড়ে।
কম্পাস নিয়ে গেলে আরো মজার ঘটনা হয়। কম্পাস আসলে জিওগ্রাফিক নর্থ পোলের দিকে পয়েন্ট করে না, ম্যাগনেটিক নর্থ পোলের দিকে পয়েন্ট করে। এই দুইটা এক জায়গায় না। ম্যাগনেটিক নর্থ পোল এখন কানাডার আর্কটিকে, এবং প্রতি বছর রাশিয়ার দিকে সরে যাচ্ছে।
উত্তর মেরুতে দাঁড়ালে কম্পাসের কাঁটা সোজা মাটির দিকে নেমে যায়। কারণ ম্যাগনেটিক ফিল্ড সেখানে ভার্টিকাল। কাঁটা স্পিন করতে থাকে, কোনো দিক ধরতে পারে না।
April 16, 2026
