← All Posts

বাগেরহাটে নাকি মজার জন্য একটা কুকুরকে কুমিরের সামনে ছুড়ে দেওয়া হয়েছে

বাগেরহাটে নাকি মজার জন্য একটা কুকুরকে কুমিরের সামনে ছুড়ে দেওয়া হয়েছে। ঘটনাটা সত্যি কিনা যাচাই করিনি। কিন্তু শুনে অবাক লাগেনি। এটাই সমস্যা।

যে দেশে জায়গার তুলনায় মানুষ অতিরিক্ত, বেশিরভাগ তরুণ বেকার, আর দিনের পর দিন কোনো উদ্দেশ্য ছাড়া বসে থাকে, সেখানে বিনোদনের সংজ্ঞা বদলে যায়। একটা প্রাণীকে কষ্ট দিয়ে হাসা সেই বিকৃত বিনোদনের একটা রূপ।

এটা শুধু নৈতিকতার প্রশ্ন না। এটা একটা সমাজের ভেতরের অবস্থার প্রতিফলন। মানুষ যখন নিজের জীবনে কোনো মানে খুঁজে পায় না, তখন অন্যের কষ্টে আনন্দ খোঁজে। মানুষের হোক বা প্রাণীর।

বর্বরতা হঠাৎ তৈরি হয় না। এটা তৈরি হয় বছরের পর বছর ধরে।

April 11, 2026

← PreviousNext →