← All Posts

আজকে রাতে চারজন মানুষ ঘণ্টায় ২৫,০০০ মাইল বেগে পৃথিবীতে ফিরছে

আজকে রাতে চারজন মানুষ ঘণ্টায় ২৫,০০০ মাইল বেগে পৃথিবীতে ফিরছে। (বাংলাদেশ সময় ভোর ৬ টার দিকে)

নাসার আর্টেমিস টু মিশন। ১০ দিন আগে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ হয়েছিল। চাঁদের চারপাশ ঘুরে এখন ফিরছে। ১৯৭২ সালের পর এই প্রথম মানুষ চাঁদের এত কাছে গেল।

ফেরার সময় ওরিয়ন ক্যাপসুলের বাইরের তাপমাত্রা পৌঁছাবে ৫,০০০ ডিগ্রি ফারেনহাইটে। মানে লোহা গলে যাওয়ার তাপমাত্রার দ্বিগুণ। চারজন মানুষ সেই আগুনের মধ্যে দিয়ে ফিরছে। শুধু একটা হিট শিল্ড ভরসা। কোনো ব্যাকআপ নেই।

আজকে রাত ৮টায় প্যাসিফিক ওশানে ল্যান্ড করবে। এটা শুধু একটা মিশন না। এটা মানুষের পরবর্তী চাঁদে যাওয়ার রিহার্সাল।
আমরা ফ্লোরিডা থেকে দেখছি। এই ইতিহাস আমাদের পাশেই তৈরি হচ্ছে।

April 10, 2026

← PreviousNext →