← All Posts

মাটির নিচে বিশাল একটা ফাঙ্গাল নেটওয়ার্ক আছে

মাটির নিচে বিশাল একটা ফাঙ্গাল নেটওয়ার্ক আছে

মাটির নিচে বিশাল একটা ফাঙ্গাল নেটওয়ার্ক আছে যেটাকে বিজ্ঞানীরা বলে "উড ওয়াইড ওয়েব।" এই নেটওয়ার্কের মাধ্যমে একটা গাছ আরেকটা গাছকে পুষ্টি পাঠায়, বিপদের সংকেত দেয়, এমনকি দুর্বল গাছকে বাঁচাতে নিজের খাবার ভাগ করে দেয়।

মানে জঙ্গলে যে বড় গাছটা আছে, সে চুপচাপ আশেপাশের ছোট গাছগুলোকে বাঁচিয়ে রাখছে। কোনো প্রত্যাশা ছাড়া। আমরা গাছ কাটি। গাছ আমাদের বাঁচায়। এই আইরনি টা একটু মাথায় রাখা দরকার।

পৃথিবীর সবচেয়ে পুরনো এই নেটওয়ার্ক কোটি কোটি বছর ধরে চলছে। ইন্টারনেট আসার অনেক আগে থেকেই।

← PreviousNext →