এয়ারপোর্টে পা দেওয়ার আগেই আমেরিকা আপনাকে চেনে। আর ৫ বছর আগের একটা পোস্ট সেই চেনাটাকে বিপজ্জনক বানাতে পারে।
আমি জানি অনেকে এটা হালকাভাবে নেবেন। “আমি তো কিছু করিনি, ভয় কীসের।” কিন্তু বিষয়টা অপরাধ করা না করার না।
গত মার্চ থেকে ভিসা আবেদনে আপনার গত ৫ বছরের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিতে হবে। পাবলিক রাখতে হবে।মানে আপনি ৫ বছর আগে রাগের মাথায় যা লিখেছেন, দুষ্টুমি করে যা পোস্ট করেছেন, সব এখন একজন অফিসার দেখছেন। এবং সিদ্ধান্ত নিচ্ছেন।
আর এয়ারপোর্টে ঢোকার আগেই আপনার মুখ স্ক্যান হয়ে যাচ্ছে। গ্রিন কার্ড থাকলেও।
আমেরিকা বদলাচ্ছে। আর এই বদলানোটা টেকনোলজি দিয়ে হচ্ছে, যেটা আগে সম্ভবই ছিল না।
April 10, 2026
