← All Posts

সপ্তাহ লাগে মানে আপনি আউট

সপ্তাহ লাগে মানে আপনি আউট।

আগে নলেজ ওয়ার্ক, মানে লেখালেখি, রিসার্চ, ডিজাইন, কোড, মার্কেটিং, এই কাজগুলো শেষ করতে সপ্তাহ লাগলে সেটা স্বাভাবিক ছিল। এখন সেটা দুর্বলতা।

এআই আসার পর এই কাজগুলো ১০ গুণ দ্রুত হয়ে গেছে। কিন্তু বেশিরভাগ মানুষ এখনো পুরনো স্পিডে কাজ করছে। পুরনো টুল নিয়ে, পুরনো প্রসেস নিয়ে।

ক্লায়েন্ট বা বস এখন জানে এআই দিয়ে কাজটা দ্রুত হয়। আপনি যদি এখনো “আরো কয়েকদিন লাগবে” বলেন, তাহলে প্রশ্ন উঠবে। আপনি কি এআই ব্যবহার করছেন না? নাকি করতে জানেন না?

এআই আপনার চাকরি নেবে না। কিন্তু যে এআই ব্যবহার করে আপনার চেয়ে দ্রুত ডেলিভার করে, সে নেবে।

স্পিড এখন স্কিল।
April 9, 2026.

← PreviousNext →