বাংলাদেশি কমিউনিটিতে একটা আশ্চর্যজনক প্যাটার্ন আছে। যে সবচেয়ে বেশি কথা বলে, নিজেকে জাহির করে, সে লিডার হয়। আর যে চুপচাপ অসাধ্য সাধন করতে থাকে সে কোণায় পড়ে থাকে। বাংলাদেশে দেখেছি, আমেরিকায় এসেও তাই। মনে হয় দুনিয়ার যেখানেই বাংলাদেশি আছে, এই একই ছবি।
আরেকটা জিনিস খেয়াল করেছি। অন্য বাংলাদেশি ভালো করলে আমরা খুশি হই না। প্রথম কথা হয় “কীভাবে করল? নিশ্চয়ই কোনো শর্টকাট আছে।” বাংলাদেশের প্রতিবেশীরা একজন আরেকজনকে উপরে তোলে। আমরা একজন আরেকজনকে নামাই।
আর বাসায় বাচ্চাকে বলি পড়তে, বড় হতে, সফল হতে। কিন্তু নিজে শেষ কবে নতুন কিছু রিসার্চ করেছি, নতুন কিছু শিখেছি সেটা মনে নেই। মনে রাখতে হবে, বাচ্চা যা দেখে তাই শেখে।
এটা যোগ্যতার সমস্যা না। এটা কালচার। আর কালচার একদিনে তৈরি হয়নি, একদিনে বদলাবেও না। কিন্তু শুরুটা নিজে থেকেই করতে হয়।
April 9, 2026
