আপনি যে অক্সিজেন এখন শ্বাস নিচ্ছেন তার বেশিরভাগ সমুদ্র থেকে আসছে।
বেশিরভাগ মানুষ মনে করে গাছ আমাদের অক্সিজেন দেয়। আংশিক সত্যি। কিন্তু পৃথিবীর মোট অক্সিজেনের ৫০ থেকে ৮০ শতাংশ আসে সমুদ্র থেকে। ফাইটোপ্ল্যাংকটন বলে এক ধরনের ক্ষুদ্র সামুদ্রিক জীব যেটা খালি চোখে দেখা যায় না। জানতেন এই তথ্য?
এই ছোট্ট প্রাণীগুলো না থাকলে পৃথিবীতে শ্বাস নেওয়ার মতো বায়ু থাকত না। সমস্যা হলো সমুদ্রের তাপমাত্রা বাড়ছে। ফাইটোপ্ল্যাংকটনের সংখ্যা গত ৬০ বছরে ৪০ শতাংশ কমে গেছে। আমরা বন উজাড়ের কথা বলি, কিন্তু সমুদ্রের এই নীরব সংকটের কথা কেউ বলে না।
গাছ বাঁচান শুনেছেন। সমুদ্র বাঁচান শুনেছেন কম। কিন্তু আসল অক্সিজেন ফ্যাক্টরি ওখানেই। Let's save our ocean from pollution.
April 13, 2026

