গত কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে সিরিয়াসভাবে ভাবছি।
এই পেজটা শুরু হয়েছিল একটা নির্দিষ্ট আইডিয়া নিয়ে - Bangladeshi Floridian (BDFLO)। এখান থেকে ফ্লোরিডার জীবন, অভিজ্ঞতা, আর কিছু বাস্তব তথ্য শেয়ার করেছি।
কিন্তু সময় বদলাচ্ছে। বিশেষ করে এখন - AI এর এই সময়ে।
সবকিছু খুব polished, খুব calculated হয়ে যাচ্ছে।
আর ঠিক এই জায়গাতেই আমি একটু উল্টো দিকে যেতে চাই।
এই AI এর যুগে আমি raw হতে চাই, ফেক না।
একই সাথে অনেকগুলো প্ল্যাটফর্ম, আলাদা আইডেন্টিটি, আলাদা টোন - এগুলো মেইনটেইন করা এখন শুধু কঠিন না, অনেক সময় নিজের থেকে দূরে নিয়ে যায়।
আমি নিজের মতো করে কথা বলতে চাই।
একটা নির্দিষ্ট টপিকের মধ্যে আটকে থাকতে চাই না।
এই কারণেই ধীরে ধীরে এই পেজ এবং YouTube চ্যানেলে আমার নিজের নাম সামনে নিয়ে আসছি।
👉 এটা কোনো হঠাৎ পরিবর্তন না
👉 কনটেন্ট হঠাৎ বদলে যাবে না
আগের মতোই থাকবে:
ফ্লোরিডার বাস্তবতা
লাইফ এক্সপেরিয়েন্স
তথ্যভিত্তিক পোস্ট
এর সাথে ধীরে ধীরে যোগ হবে:
কিছু গভীর চিন্তা
ব্যক্তিগত পর্যবেক্ষণ
কাজ ও জীবনের বাস্তব অভিজ্ঞতা
YouTube চ্যানেলেও একই পরিবর্তন শুরু হয়েছে - কনটেন্ট একই থাকবে, কিন্তু ধীরে ধীরে ব্যক্তিগত দিকটা আরও স্পষ্ট হবে।
এই পরিবর্তনটা একদিনে হবে না।
আগামী কয়েক মাসে ধাপে ধাপে সবকিছু আপডেট হবে,
এবং সময় হলে পেজ ও চ্যানেলের নামও পুরোপুরি সেই অনুযায়ী পরিবর্তন করা হবে।
আপনারা যারা শুরু থেকে আছেন - আপনারাই এই জায়গাটার শক্তি।
আশা করি এই যাত্রাটাও একসাথে চালিয়ে যেতে পারবো।
- Robin Mehdee
#bdflo