টেক ওয়ার্ল্ডে পরিবর্তনগুলো অতি দ্রুত হচ্ছে। এটা ফীল করেছেন কিনা জানি না, তবে ইমাজিনেশন থাকলে আজকাল বাচ্চারাও ওয়েব অ্যাপ বানাতে পারে। ইনায়ার জন্য ডোমেইন কিনে রেখেছিলাম ওর জন্মের আগেই। গতকাল ওর ইচ্ছা হলো ওয়েবসাইট বানাবে, আমি ওকে AI ধরিয়ে দিয়ে বললাম যে বলো কি চাও ওয়েবসাইটে। ডোন্ট গেট মি রং, আমি মূলত ওর হয়ে প্রম্প্ট লিখেছি আর github কনফিগ করে দিয়েছি।, ইমাজিনেশন ওর নিজের। ৩০ মিনিটের কম সময়ে রেডি। মানে, বুঝতে পারছিনা ওরা যখন বড় হবে তখন প্রফেশন কেমন হবে? “কোডার” বলতে হিউমান থাকবেনা সিওর, প্রোগ্রামার থাকতে পারে , রেয়ার ক্রিয়েটিভ কেউ যারা মূলত AI সিস্টেম বানাবে। ওগুলা নিয়ে অন্য সময় বলবো। একসময় বাচ্চাদের জন্য অপারেটিং সিস্টেম, পাইথন প্রোগ্রামিং শেখার গেম ইত্যাদি কত এক্সসাইটিং জিনিস নিয়ে কাজ করেছি। এখন আমার মেয়ে ইমাজিনেশন ব্যবহার করে কি সব তৈরি করে ফেলতে পারে। AI নিয়ে ওর তেমন কোনও অভিজ্ঞতাই নেই। ওরা গ্র্যান্টেড হিসেবে, ডাল ভাতের মতো করে AI ব্যবহার করবে।
#bdflo
