একজন স্থানীয় ফটোগ্রাফার অ্যালিগেটরের কাছ থেকে “ক্লোজ শট” নেওয়ার চেষ্টা করতে গিয়ে অদ্ভুত এক পদ্ধতি অবলম্বন করেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি অ্যালিগেটরের মতো দেখতে একটি কস্টিউম পরে ধীরে ধীরে পানির ধারের দিকে এগিয়ে যান, উদ্দেশ্য ছিল প্রাণীগুলোর স্বাভাবিক আচরণের আরও কাছাকাছি থেকে ছবি ধারণ করা।
ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি জানান,
“দূর থেকে মনে হচ্ছিল সত্যি আরেকটা অ্যালিগেটর এসে যোগ দিয়েছে। পরে বুঝলাম মানুষ।”
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আচরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ অ্যালিগেটর মানুষের উপস্থিতি বুঝতে পারলে তা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
শেষ পর্যন্ত ফটোগ্রাফার নিরাপদে সরে আসতে পেরেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এভারগ্লেডস, ফ্লোরিডা
#bdflo
