← All Posts

গত কয়েক বছরে মায়ামিকে অনেকে “Silicon Beach” বলা শুরু করেছে

গত কয়েক বছরে মায়ামিকে অনেকে “Silicon Beach” বলা শুরু করেছে। প্যান্ডেমিকের পর ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক থেকে অনেক উদ্যোক্তা ও ইনভেস্টর এখানে এসেছে। কম স্টেট ইনকাম ট্যাক্স, উষ্ণ আবহাওয়া, এবং ব্যবসা-বান্ধব নীতি, এগুলো বড় কারণ।

কিন্তু শুধু ধনী ফাউন্ডার বা ইনভেস্টরের উপস্থিতি যথেষ্ট না। দরকার শক্তিশালী ভেঞ্চার ক্যাপিটাল নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয়-নির্ভর গবেষণা, ডিপ টেক R&D, বড় স্কেলের প্রোডাক্ট কোম্পানি, এবং ট্যালেন্ট ডেনসিটি।

সিলিকন ভ্যালির শক্তি শুধু গুগল বা অ্যাপল না। শক্তি হলো স্ট্যানফোর্ডের মতো গবেষণা সংস্কৃতি, সিরিয়াল উদ্যোক্তা, এবং কয়েক দশকের ইনোভেশন ইকোসিস্টেম।

মায়ামিতে বর্তমানে ফিনটেক, ক্রিপ্টো, এবং সার্ভিস-ভিত্তিক টেক কোম্পানি বেশি দেখা যায়। বড় টেক কোম্পানিগুলোর অফিস আছে, কিন্তু তাদের মূল হেডকোয়ার্টার এখানে না। অনেক টেক প্রফেশনাল এখানে থাকলেও তারা রিমোটলি অন্য স্টেটের কোম্পানির জন্য কাজ করে।

এর মানে কী? মায়ামি দ্রুত বাড়ছে, কিন্তু এখনো পরিপক্ব টেক ক্লাস্টার না। এটা ট্রানজিশন পর্যায়ে আছে। সুযোগ আছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এখনো বিকাশমান। তবে যারা উদ্যোক্তা, বিশেষ করে SaaS, ফিনটেক বা সার্ভিস টেক নিয়ে কাজ করেন, তাদের জন্য পরিবেশ তুলনামূলকভাবে সুবিধাজনক।

#bdflo

← PreviousNext →